আমাদের সম্পর্কে

রানীনগর উপজেলার সকল মানুষের জন্য আমরা তৈরি করেছি একটি বিশেষ ওয়েবসাইট, যেখানে আপনি রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং প্রয়োজনে রক্ত খুঁজেও পেতে পারেন। অনেক সময় দেখা যায়, রক্তের প্রয়োজনে আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা কোনো অচেনা মানুষও বিপদে পড়ে যান। তখন অনেককে ফোন করতে হয়, সাহায্য চাইতে হয়, আর এই সময়টাতে আমরা অনেকটা অসহায় হয়ে পড়ি।

এই সমস্যার সহজ সমাধান হিসেবে আমরা তৈরি করেছি একটি অনলাইন সার্ভার, যেখানে আপনি যেকোনো সময় আপনার প্রয়োজনীয় ব্লাড গ্রুপটি সিলেক্ট করে রক্তদাতাদের তালিকা পেয়ে যাবেন। এতে দ্রুততম সময়ে যোগাযোগ করা যাবে সম্ভাব্য ডোনারদের সঙ্গে।

এই উদ্যোগ শুধুমাত্র আপনাদের জন্য, যাতে কেউ আর রক্তের জন্য হাহাকার না করে।